জামালপুরে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



জামালপুরে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কহিনুর বেগম (৫১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৪১ পিস Tapentadol ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে মামলা সূত্রে জানা যায় (১৮ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে সরিষাবাড়ী থানাধীন পপুলার মোড়ে পুলিশ নিয়মিত ডিউটি করছিলো। এসময় তারা জানতে পারে যে, বাউসী বাজারস্থ কহিনুর বেগমের বসতবাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছে। সংবাদটি পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে কহিনুর বেগমকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়।

আটককৃত কহিনুর বেগমের দেহ তল্লাশি করে ৪১টি Tapentadol ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং নগদ ৫২০ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে কহিনুর জানায়, সে অজ্ঞাতনামা সহযোগীর মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সরিষাবাড়ীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। এর আগেও তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান রাশেদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:১০   ৬৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার
সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ