কিছু ব্যক্তি নির্বাচন বধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে: দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » কিছু ব্যক্তি নির্বাচন বধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে: দুলু
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



কিছু ব্যক্তি নির্বাচন বধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘কিছু ব্যক্তি বিভিন্ন দাবি করে আগামী নির্বাচন বধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছেন। আগামী নির্বাচন সময় মতো না হলে শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা ও গণতন্ত্র ভোটের অধিকার আবার হারানোর মুখোমুখি হতে পারে।’

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভায় এ কথা বলেন দুলু।

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জনিয়ে দুলু বলেন, ‘শহীদের বিনিময়ে পাওয়া স্বাধীনতায় শহীদের সঙ্গে বেইমানি না করি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দুলু আরও বলেন, ‘ফ্যাসিস্টদের বিচার আমরা চাই; আমরা সংস্কারও চাই; আমরা নির্বাচনও চাই। নির্বাচান সময়মত না হলে বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হতে পারে। সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার।’

এর আগে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের আলাইপুর এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি কানাইখালী পুরাতন বাসট্যান্ডে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৩৫   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত
দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে- তথ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ