একাধিক ধাপে ব্যবস্থা গ্রহণে চালের বাজার স্থিতিশীল : খাদ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » একাধিক ধাপে ব্যবস্থা গ্রহণে চালের বাজার স্থিতিশীল : খাদ্য উপদেষ্টা
বুধবার, ২০ আগস্ট ২০২৫



একাধিক ধাপে ব্যবস্থা গ্রহণে চালের বাজার স্থিতিশীল : খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের একাধিক ধাপে গৃহীত পদক্ষেপ এবং খাদ্যবান্ধব কর্মসূচির কারণে দেশের বাজারে চালের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় দিনাজপুর সার্কিট হাউসে রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সারাদেশের ৫৫ লাখ পরিবারকে মাসে ৩০ কেজি চাল ১৫ টাকা কেজি দরে দেওয়া হচ্ছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ছয় মাস চলবে। এর মধ্যে শুধু রংপুর অঞ্চলের সাড়ে ৯ লাখ পরিবার এ সুবিধা পাচ্ছে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

আলী ইমাম মজুমদার বলেন, চাল আমদানির পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচি চালুর ফলে বাজারে ক্রেতার চাপ কমেছে। তিন ধাপে ব্যবস্থা নেওয়ায় বাজারে স্থিতিশীলতা ফিরেছে। খুব দ্রুতই চালের দাম আরও কমে আসবে। বর্তমানে চাল ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে।

তিনি আরও বলেন, লাইসেন্স ছাড়া অবৈধভাবে খাদ্যপণ্য মজুদকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো সরকারি কর্মকর্তা এতে জড়িত থাকেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে—কেউ ছাড় পাবেন না।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৪১   ২১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা - স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্র ও গণপূর্ত কমিটির বৈঠক: পূর্বাচল ও ঝিলমিলে অনিয়মে বরাদ্দকৃত এক হাজারের বেশি প্লটের কার্যক্রম স্থগিত
জামালপুরে ছাত্রদল নেতাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুরে মক্তবছাত্রীকে ধর্ষণ, ধর্মীয় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন: নারায়ণগঞ্জে তৃতীয়বারের মতো পুরস্কৃত হলেন ডিএসবি হুমায়ুন কবির
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ