বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫



বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

বিএনপির সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। এ বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বৈঠক অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। আর আইআরআইয়ের প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিকের পরিচালক স্টিফেন সিমা, উপ-পরিচালক ম্যাথিউ কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপ করছে। তারই অংশ হিসেবে আজকে আমাদের সঙ্গে বৈঠক।

বৈঠক চলমান রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সংসদ নির্বাচন এবং সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৫০   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হ্যারি কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড
আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর নির্দেশে নৌ-প্রতিমন্ত্রীর দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন
চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা
‘আইসিইউসহ জরুরি স্বাস্থ্যসেবা গ্রামীণ এলাকায় সম্প্রসারণ করতে হবে’
নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার
বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো
নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ সরাসরি শুনে সাথেসাথে নিষ্পত্তির উদ্যোগ
ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে : রিজভী
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ