বিচার ও সংস্কার এড়িয়ে নির্বাচন দিলে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না: আখতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিচার ও সংস্কার এড়িয়ে নির্বাচন দিলে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না: আখতার
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫



বিচার ও সংস্কার এড়িয়ে নির্বাচন দিলে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না: আখতার

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিচার ও সংস্কারকে পাশ কাটিয়ে সরকার যদি নির্বাচনের দিকে অগ্রসর হয়, তাহলে তা বাংলাদেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত গণতন্ত্রের রূপান্তর ঘটাতে সক্ষম হবে না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রংপুরের হারাগাছে নিজ নির্বাচনি এলাকায় এক পথসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় আখতার বলেন, ‘সরকার চাইলে যেকোনো সময় নির্বাচন দিতে পারেন। তবে তার আগে সকল সংস্কার বাস্তবায়ন, বিচার প্রক্রিয়া দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে তোলা জরুরি।’

বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতায় সরকার গণপরিষদ নির্বাচন আয়োজন করলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাতে সাদুবাদ জানাবে বলে মন্তব্য করেন তিনি। আখতার আরও বলেন, ‘অভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটেছে। ফলে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে শাসনতান্ত্রিক কাঠামো তৈরিতে সরকারকে ভূমিকা রাখতে হবে। তাই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচনের পদক্ষেপ নিলে এনসিপি তাতে সাদুবাদ জানাবে।’

বাংলাদেশ সময়: ১৬:১৬:০২   ৬০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হ্যারি কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড
আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর নির্দেশে নৌ-প্রতিমন্ত্রীর দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন
চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা
‘আইসিইউসহ জরুরি স্বাস্থ্যসেবা গ্রামীণ এলাকায় সম্প্রসারণ করতে হবে’
নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার
বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো
নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ সরাসরি শুনে সাথেসাথে নিষ্পত্তির উদ্যোগ
ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে : রিজভী
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ