বাংলাদেশকে বাঁচাতে হলে পরিবেশ রক্ষা করতে হবে : ড. মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশকে বাঁচাতে হলে পরিবেশ রক্ষা করতে হবে : ড. মঈন খান
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫



বাংলাদেশকে বাঁচাতে হলে পরিবেশ রক্ষা করতে হবে : ড. মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আমাদের প্রত্যেকটি মানুষ পরিবেশ নিয়ে সচেতন হবেন এবং আগামীতে আমরা এই প্রতিজ্ঞা করব, বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের পরিবেশ রক্ষা করতে হবে।’

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি আজ শুক্রবার এসব কথা বলেন। রাজধানীর উত্তরখান শাহ কবির মাজার রোডে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বিএনপি।

ড. আবদুল মঈন খান বলেন, ‘প্রকৃতিকে বিচ্ছিন্ন করে দিয়ে, ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। এর ভুরি ভুরি উদাহরণ পৃথিবীর আদিম সভ্যতার ইতিহাসে রয়েছে।’

ড. মঈন খান বলেন, ‘গাছ লাগান, দেশ বাঁচান। তারই অংশ হিসেবে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডন থেকে আহ্বান জানিয়েছেন, পরিবেশগত দিক সম্বন্ধে আমাদের আগামীতে সচেতন হতে হবে। শুধু গাছ লাগানো নয়, আজকে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় আমাদের সচেতন থাকতে হবে। যাতে আমরা বাংলাদেশের পরিবেশকে আর নতুন করে ধ্বংস না করি, স্বৈরাচারী সরকার যেভাবে বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করেছে।’

তিনি আরো বলেন, ‘সুন্দরবনে আওয়ামী সরকারের সময় একটি কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। সেই বিদ্যুৎ প্রকল্প চলে কি চলে না, সেটা আপনারা বলবেন। আমি বলব, সেই প্রকল্পের কারণে আমাদের যে জীববৈচিত্র্য সেটা ধ্বংস হয়ে গেছে। কাজেই আজকে আমাদের সচেতন হতে হবে।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে যে, প্রকৃতির সাথে মিলেমিশে আমরা বসবাস করব। প্রকৃতিকে বিচ্ছিন্ন করে দিয়ে, প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। এর ভুরি ভুরি উদাহরণ পৃথিবীর আদিম সভ্যতার ইতিহাসে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৮:২৯   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
ফরিদপুরে আলু বোখারা চাষের উজ্জ্বল সম্ভাবনা
নদ-নদী থেকে ২৮ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে : নৌপরিবহন মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য
অপরাধমুক্ত সমাজ গড়তে সরিষাবাড়ীতে ওপেন হাউস ডে ও বিট পুলিশিং সমাবেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ অনুষ্ঠিত
ধারাবর্ষা জামে মসজিদে গণশৌচাগার নির্মাণে বিএনপি নেতা উজ্জ্বল সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ