তিন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১

প্রথম পাতা » খেলাধুলা » তিন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১
রবিবার, ২৪ আগস্ট ২০২৫



তিন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১

প্রথম দুই ওয়ানডে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ আগেই খুইয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ হারের জেদ মনে হয় তৃতীয় ওয়ানডেতে ওঠাল অজিরা। রোববার (২৪ আগস্ট) ম্যাকেতে সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৪৩১ রান। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মাটিতে এখন এটাই সর্বোচ্চ দলীয় স্কোর।

রোববার টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। আগের ম্যাচে সিরিজ নিশ্চিত হওয়ায় দক্ষিণ আফ্রিকার দলে ছিল বেশকিছু পরিবর্তন। সেটাকেই কাজে লাগিয়েছে অজি ব্যাটসম্যানরা। ট্রাভিস হেড ও মিচেল মার্শের ওপেনিং জুটি থেকেই আসে ২৫০ রান। যেখানে হেড ১০৩ বলে ১৭ চার ও ৫ ছক্কায় করেন ১৪২ রান।

হেড আউট হওয়ার কিছুক্ষণ পরই শতক হাঁকান মার্শ। তবে শতক করার পরের বলেই মুতুসামির বলে ক্যাচ দিয়ে ফেরেন অজি অধিনায়ক। এরপর ক্যামেরুন গ্রিন ও অ্যালেক্স ক্যারি ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান।

মাত্র ৪৭ বলে শতক হাঁকিয়ে রেকর্ডের খাতায় নাম তোলেন গ্রিন। ম্যাক্সওয়েলের (৪০ বলে) পর অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বনিম্ন বলে শতক হাঁকালেন এই অজি অলরাউন্ডার। আর ওয়ানডে ক্রিকেটে যা যৌথভাবে দশম। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষেও ৪৭ বলে শতক করেছিলেন ইংলিশ ব্যাটার জস বাটলার।

গ্রিন ৫৫ বলে ৬ চার ও ৮ ছক্কার মারে ১১৮ রানে অপরাজিত ছিলেন। আর শেষদিকে ক্যারিও নিজের অর্ধশতক পূরণ করেছেন। ৩৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন ক্যারি। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট পেয়েছেন কেশব মহারাজ ও সেনুরান মুতুসামি।

এদিকে অস্ট্রেলিয়ার ৪৩১ রানের পুঁজি ওয়ানডে ক্রিকেটে দশম সর্বোচ্চ। আর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই এখন সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৫ সালে ওয়াকাতে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রানের সংগ্রহ পেয়েছিল অস্ট্রেলিয়া। যা এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে ছিল সর্বোচ্চ।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:০৫   ৩৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
লাথাম-ব্লান্ডেলের ফিফটিতে প্রথম দিন শেষে চাপে ভারত
নির্বাচনের পর নেইমারের চুক্তি নিয়ে সিদ্ধান্ত : সান্তোস সভাপতি
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ