গাজার হাসপাতালে ইসরাইলের হামলা, রয়টার্সের সাংবাদিকসহ নিহত ১৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজার হাসপাতালে ইসরাইলের হামলা, রয়টার্সের সাংবাদিকসহ নিহত ১৫
সোমবার, ২৫ আগস্ট ২০২৫



গাজার হাসপাতালে ইসরাইলের হামলা, রয়টার্সের সাংবাদিকসহ নিহত ১৫

গাজার নাসের হাসপাতালে সোমবার (২৫ আগস্ট) ইসরাইলি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন সাংবাদিকও রয়েছেন। তাদের একজন রয়টার্সের হয়ে কাজ করতেন বলে জানা গেছে।

কর্মকর্তাদের মতে, হামলায় নিহত সাংবাদিকদের মধ্যে হুসাম আল-মাসরি নামে একজন ক্যামেরাম্যান রয়টার্সের হয়ে কাজ করতেন।

এছাড়াও হাতেম খালেদ নামে একজন আলোকচিত্রী আহত হয়েছেন, তিনিও রয়টার্সের হয়ে কাজ করতেন বলে জানা গেছে।

ইসরাইলি সামরিক বাহিনী কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়– কোনো পক্ষই এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১৬:৪২:৫২   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ