ঢাকায় তমোশিবি একাডেমির জাপানি ভাষা শিক্ষার স্কুল চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় তমোশিবি একাডেমির জাপানি ভাষা শিক্ষার স্কুল চালু
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫



ঢাকায় তমোশিবি একাডেমির জাপানি ভাষা শিক্ষার স্কুল চালু

ভাষার বাধা কাটিয়ে সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে তমোশিবি একাডেমি ঢাকায় জাপানি ভাষা শিক্ষার নতুন স্কুল চালু করেছে।

রাজধানীর ভাটারায় মাদানি এভিনিউর ৫১ নম্বরে অবস্থিত গ্রামীণ বাংলার অক্ষয় টাওয়ারে রোববার এই স্কুলটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে অবস্থানরত জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি বিভাগের ফার্স্ট সেক্রেটারি কোমিনে কেন।

তমোশিবি একাডেমির অধ্যক্ষ শিমোশোয়া তাকাশি অনুষ্ঠানে বলেন, ‌‘তমোশিবি একাডেমি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক উন্নয়ন প্লাটফর্ম। আমাদের লক্ষ্য শুধু ভাষা প্রশিক্ষণে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের তরুণদের বিশেষত পার্বত্য অঞ্চলসহ অনুন্নত এলাকার যুবকদের দক্ষতা অর্জনে সহায়তা করা এবং জাপানের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি করা।’

প্রথম পর্যায়ে একাডেমিতে জাপানি ভাষা দক্ষতার পরীক্ষা (জেএলপিটি) এন ফাইভ (N5) ও এন ফোর (N4) কোর্স চালু হবে। পাশাপাশি শিক্ষার্থীদেরকে জাপানের টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (টিআইটিপি) এবং নির্দিষ্ট দক্ষ কর্মী (স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার- এসএসডাব্লিউ) স্কিমের জন্য তৈরি করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে তমোশিবি একাডেমি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে চায়, যা তাদেরকে শিক্ষা, কর্মসংস্থান ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ক্ষমতায়িত করবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদী সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:২৪   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার কারণ জানালেন চরমোনাই পীর
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
কারওয়ান বাজারে মুরগির দোকানে ৬০ লাখ টাকা চাঁদাবাজি হয়
ফতুল্লায় পারিবারিক কলহে যুবকের হামলা, নারী-শিশুসহ আহত ৫
বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের
দ্রুত বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ: রায়হান কবির
সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ - শিক্ষা প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ