সিদ্ধিরগঞ্জে ড্রেন বিস্ফোরণে আহত ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ড্রেন বিস্ফোরণে আহত ৩
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫



সিদ্ধিরগঞ্জে ড্রেন বিস্ফোরণে আহত ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নূর ইসলাম (৫০) গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি আরও দুই নারী আহত হয়েছেন। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বাজারে ভিড় কম থাকায় হতাহতের সংখ্যা আরও বেশি হয়নি। তবে বিকট শব্দে আতঙ্কিত হয়ে আশেপাশের মানুষজন রাস্তায় ছুটে আসেন।

স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম বলেন, “আমি দোকানে বসে ছিলাম, হঠাৎ প্রচ- শব্দে ড্রেনের স্ল্যাবগুলো তিন ফুট ওপরে উঠে যায়। আশেপাশের বিল্ডিং কেঁপে ওঠে, আমরা আতঙ্কে দৌড়ে বাইরে চলে আসি।”

বিস্ফোরণে ড্রেনের ৫ ইঞ্চি স্ল্যাব উল্টে যায় এবং চারদিকে ধুলো-ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল বলেন, “প্রতি বছর টেন্ডারের মাধ্যমে ড্রেন পরিষ্কার করা হয়। এবছর যথাযথভাবে পরিষ্কার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৪   ৭৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু
বন্দরে কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময়
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ
​ কালকিনি পৌরসভায় ৮মাস ধ‌রে সুপেয় পানির তীব্র সংকট, চরম দুর্ভোগে হাজারো মানুষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ