নারায়ণগঞ্জ-৫ আসনের পুরোনো সীমানা ফিরে পেতে ইসির শুনানিতে খোরশেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ-৫ আসনের পুরোনো সীমানা ফিরে পেতে ইসির শুনানিতে খোরশেদ
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫



নারায়ণগঞ্জ-৫ আসনের পুরোনো সীমানা ফিরে পেতে ইসির শুনানিতে খোরশেদ

নারায়ণগঞ্জ-৫ আসনের পুরোনো সীমানা পুনর্বহালের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল খন্দকার খোরশেদ। মঙ্গলবার (২৬ আগস্ট) নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের শুনানিতে এ দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল খন্দকার খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন কেটে সোনারগাঁও (নারায়ণগঞ্জ-৩) আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক ও ভৌগোলিকভাবে বঞ্চনার শিকার হচ্ছেন নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ। বিষয়টি তিনি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছেন।

খোরশেদ আরও বলেন, “একটা বিরাট অংশ বিভক্ত হয়ে সোনারগাঁওয়ের সঙ্গে চলে গেলে দীর্ঘদিনে তৈরি হওয়া নেতাকর্মীদের মধ্যে অনেকে বঞ্চিত হবেন। প্রশাসনিক অখণ্ডতার কথাও এখানে পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। আশা করি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের দাবি পুনর্বিবেচনা করবে।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৫৯   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু
বন্দরে কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময়
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ
​ কালকিনি পৌরসভায় ৮মাস ধ‌রে সুপেয় পানির তীব্র সংকট, চরম দুর্ভোগে হাজারো মানুষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ