কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

প্রথম পাতা » কিশোরগঞ্জ » কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে এই মিছিল বের করা হয়। শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত মনোনয়নপ্রত্যাশী রেজাউল করিম খান চুন্নুর রাজনৈতিক কার্যালয় থেকে নারীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়। এতে দুই শতাধিক নারী সমর্থক অংশ নেন। মিছিলটি শহরের কালীবাড়ি, আখড়াবাজার, ঈশা খাঁ রোড, রথখোলা ও গৌরাঙ্গবাজার হয়ে পুনরায় স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়।

জানা যায়, গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়া হয়। তবে তাকে অযোগ্য দাবি করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামেন রেজাউল করিম খান চুন্নুসহ মনোনয়নবঞ্চিত প্রভাবশালী বিএনপি নেতারা।

গত ৬ ডিসেম্বর থেকে তারা যৌথভাবে মিছিল, মিটিং, সমাবেশ ও অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফুল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রুহুল হোসাইন।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৫০   ২২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
চোরাই পথে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না : জামায়াত আমির
যারা ইনসাফের পক্ষে কথা বলবে তারাই ক্ষমতায় ঠিকে থাকবে : সাদিক কায়েম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ