ভাষাসৈনিক শামসুল ইসলাম মারা গেছেন

প্রথম পাতা » কিশোরগঞ্জ » ভাষাসৈনিক শামসুল ইসলাম মারা গেছেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



ভাষাসৈনিক শামসুল ইসলাম মারা গেছেন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিশিষ্ট ভাষাসৈনিক ও শ্রমিক নেতা মো. শামসুল ইসলাম হায়দার মারা গেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।পরদিন শনিবার দুপুর ২টায় উপজেলার ষাইটকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ষাইটকাহন গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

তিনি ১৯৬৫ সালে উপজেলার কালিয়াচাপড়া চিনিকল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক জটিলতা বেড়ে গেলে প্রথমে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে অবস্থার অবনতি ঘটলে স্বজনরা তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৪৩   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ