বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তিপূর্ণ-নিরাপদ: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তিপূর্ণ-নিরাপদ: সাখাওয়াত
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫



বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তিপূর্ণ-নিরাপদ: সাখাওয়াত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে সংক্ষিপ্ত বক্তব্য ও র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনের সামনে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “বিএনপি জনগণের দল, মানুষের হৃদয়ের দল। এ দলের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ। আমরা সাম্রাজ্যবাদী শক্তি ও দুর্নীতিকে বিতাড়িত করে সুশাসন প্রতিষ্ঠা করবো। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সাম্প্রদায়িকতা মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “আজকের র‌্যালিতে কোনো নেতার ছবি নেই, আছে শুধু জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। অথচ কিছু ব্যক্তি তাদের কর্মসূচিতে নিজেদের বড় বড় ছবি ব্যবহার করছে, যা গ্রহণযোগ্য নয়।”

র‌্যালিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৫৭   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে ছুটে গেলেন এমপি ইলিয়াস মোল্লা
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
জামালপুরে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান
অভিবাসী চিন্তাধারার চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না : তথ্যমন্ত্রী
তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ