মালয়েশিয়ায় বিডি অ্যাক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল পেনাং গ্ল্যাডিয়েটর

প্রথম পাতা » খেলাধুলা » মালয়েশিয়ায় বিডি অ্যাক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল পেনাং গ্ল্যাডিয়েটর
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



মালয়েশিয়ায় বিডি অ্যাক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল পেনাং গ্ল্যাডিয়েটর

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘বিডি অ্যাক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট’-এর শিরোপা জিতেছে পেনাং গ্ল্যাডিয়েটর। সোমবার (১ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ইউকেএম ক্রিকেট ওভালে শ্বাসরুদ্ধকর ফাইনালে পুত্রাজায়া ক্রিকেট দলকে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।

এদিন আগে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পেনাং গ্ল্যাডিয়েটর। ব্যাট হাতে ঝড় তোলেন পেনাং-এর ব্যাটসম্যান রায়হান হোসেন, খেলেন ১৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস।

বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে মাত্র ১২.৪ ওভারেই ১২৪ রানে গুটিয়ে যায় পুত্রাজায়া ক্রিকেট টিম। দলের পক্ষে ২৫ বলে ৫৬ রানের দারুণ এক ইনিংস খেলেন সজীব খান, তবে জয়ের জন্য তার এই ইনিংসি যথেষ্ট ছিল না।

বল হাতেও দাপট দেখিয়েছেন পেনাং গ্ল্যাডিয়েটরের বোলাররা। ৩ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মারুফ মুক্তাদির।

ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন রায়হান হোসেন। পুরো টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেছেন এই ক্রিকেটার। যার কারণে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন রায়হান।

ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিনসহ মালয়েশিয়া ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেনন্টের আয়োজক সংস্থা বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসের সভাপতি মো. সাইফুদ্দিন, সহ-সভাপতি মো. রাফিজ রহমান রাসেল, আব্দুল মোবিন ভুঁইয়া, সোহাগ আহমেদ, সাধারণ সম্পাদক আলী আজগর মিলন, টুর্নামেন্টের পরিচালক মো. হাফিজুর রহমান, প্রযুক্তি পরিচালক জুবায়ের রহমান, ইকবাল হোসেন ও শাহজাহান আলম। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করে বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিস।

বাংলাদেশ সময়: ১৭:১৫:০৫   ৪৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ