নির্বাচন বানচালের জন্য নুরকে আহত করা হয়েছে : ফারুক

প্রথম পাতা » চট্টগ্রাম » নির্বাচন বানচালের জন্য নুরকে আহত করা হয়েছে : ফারুক
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



নির্বাচন বানচালের জন্য নুরকে আহত করা হয়েছে : ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ‘নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে। ঠিক এই সময় নির্বাচন বানচাল করার জন্য ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে। বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য হীনচক্রান্ত শুরু হয়েছে।’

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ পৌর এলাকার থানা মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘যারা ৭১-এ ভুল করেছে, তারা নতুন করে জন্ম নিয়েছে। তারা নাকি বাংলাদেশে পিআর চায়। পিআর বোঝেন, আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।
কবর থেকে উঠা মরা মানুষের ভোট এ বাংলার মাটিতে আর হবে না।’

সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থিমা, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিন উল্যাহ বিএসসি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৫৩   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের বিশেষ নজর রয়েছে: দীপেন দেওয়ান
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে
গ্রিন লাইসেন্স ছাড়া জাহাজ রিসাইক্লিং ব্যবসার সুযোগ থাকবে না: শিল্পমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ