নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না : ইসি মাছউদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না : ইসি মাছউদ
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না : ইসি মাছউদ

নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। ভুল হতে পারে, তবে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের জন্য সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সঙ্গে ‘সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা সবাই চাই একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। এজন্য গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকদের প্রস্তাবিত সংশোধনীগুলো বিবেচনা করে গণমাধ্যম, ইসি এবং জনগণের জন্য স্বচ্ছ ও ন্যায়সঙ্গত নির্বাচনের ব্যবস্থা করা হবে।’

সভায় সভাপতিত্ব করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমদ।
উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আস্থার সংকট এখন জাতীয় সংকটে পরিণত হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমি ভালো, আপনি খারাপ-এভাবে বলার সুযোগ নেই। কমিশনের প্রথম কাজ হচ্ছে আস্থা পুনরুদ্ধার করা।’

সচিব আখতার আহমদ সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় আরএফইডি সভাপতি কাজী জেবেল প্রস্তাবিত নীতিমালা উপস্থাপন করে ইসির কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৩৮   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ