একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: ডা. রফিক

প্রথম পাতা » ছবি গ্যালারী » একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: ডা. রফিক
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: ডা. রফিক

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনকে নস্যাৎ করে দেয়ার জন্য একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা যেমন স্বাধীনতা যুদ্ধেই বিরোধিতা করেছিলো, তেমনি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে চূড়ান্ত লক্ষ্যে জুলাই আন্দোলন হয়েছিলো তার বিরোধিতায়ও লিপ্ত হয়েছে তারা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জনঅধিকার পার্টি আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান ২০২৪ এর বর্ষপূর্তি আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি জুলাই আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা অনেক ক্ষেত্রে নিশ্চিত না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করে ডা. রফিক বলেন, ছাত্রজনতার আন্দোলনের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সম্পৃক্ত হই। সমমনা সব দলের সাথে বৈঠকের পর জুলাই আন্দোলনে আমাদের সম্পৃক্ত হওয়ার কৌশল ঠিক করে দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, এদেশে ফ্যাসিবাদ চিরতরে দূর করতে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন যে নির্বাচনী রোডম্যাপ দিয়েছে তার বাস্তবায়ন হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ডা. শাখওয়াত হোসেন সায়ন্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:০৯:০৭   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে ছুটে গেলেন এমপি ইলিয়াস মোল্লা
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
জামালপুরে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান
অভিবাসী চিন্তাধারার চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না : তথ্যমন্ত্রী
তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ