চিলির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়

প্রথম পাতা » খেলাধুলা » চিলির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



চিলির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে চিলিকে আতিথ্য দিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে আনচেলত্তির দল। এই জয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠলো ব্রাজিল। যদিও বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে সেলেসাওদের।

নেইমার-ভিনিসিউস ছাড়াই ঘরের মাঠে দাপুটে জয়। ম্যাচে কোনো প্রকার পাত্তাই পায়নি চিলি। ম্যাচে ৬৫ শতাংশ বল দখলের পাশাপাশি ২২টি শট নিয়েছে এস্তেভাও-সান্তোসরা। বিপরীতে চিলি শট নিতে পেরেছে মাত্র তিনটি।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো ব্রাজিল প্রথম গোল আদায় করে নেয় ৩৮তম মিনিটে। ব্রাজিলের জার্সি গায়ে প্রথম গোল করেন এস্তেভাও উইলিয়ান। এক গোলে পিছিয়ে পড়ার পর নিজের গুটিয়ে নেয় চিলি। রক্ষণ ভাগে জোর দেয় তারা।

তবে তা বেশি ফলপ্রসূ হয়নি। দ্বিতীয় হাফে আরও দুই গোল হজম করে চিলি। ৭১ মিনিটে বদলি হিসেবে নেমে তার পরের মিনিটেই গোল করেন লুকাস পাকেতা। আর ৭৬তম মিনিটে চিলির কফিনে শেষ পেরেকটি ঢোকান ব্রুনো গিমারেস।

ব্রাজিলের দলে ডাক পাননি ভিনিসিউস জুনিয়র ও নেইমার। তবে ব্রাজিলের এই দলটা বেশ তরুণ। ইউরোপের বড় বড় ক্লাবে খেলা ব্রাজিলের এই ফুটবলাররা দারুণ খেলে দেখিয়ে দিয়েছে, তারাও গুরুদায়িত্ব সামলাতে পারে। আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৬:২৮:১৪   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ