ধামরাইয়ে বিএনপি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধামরাইয়ে বিএনপি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



---

ঢাকার ধামরাইয়ে বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বর্ণাঢ্য র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই কিষান মার্কেট থেকে বর্ণাঢ্য র‍্যালিটি ধামরাই প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুলিপিঠা বাস স্ট্যান্ডে শেষ হয়।সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ধামরাই চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ধামরাই থানার বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও থানার বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল।

স্বৈরাচার শেখ হাসিনা বিএনপি দলকে ধ্বংস করার পায়তারা করেছে কিন্তু বিএনপিকে ধ্বংস করতে পারিনি। আপনারা বাড়িতে যেয়ে যেয়ে জনগণের কাছে ভোট প্রার্থনা করিবেন। ফ্যাসিবাদ আওয়ামী লীগ দোসররা নির্বাচনের বান চালের করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ফ্যাসিবাদরা কোন অবস্থায় মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে।

এসময় আরো বক্তব্য রাখেন, ধামরাই থানার বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান খাঁন ফরহাদ,ফরহাদ হোসেন, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন , সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, ফিরোজ খান বাবু ও ধামরাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাউদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০:০৩:১৭   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বরিশালে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৭ জনের সরকারি চাকরিতে নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ