আদালতকক্ষে বিচারকের সামনে সাংবাদিককে মারধরের ঘটনায় যা বললেন আসিফ মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদালতকক্ষে বিচারকের সামনে সাংবাদিককে মারধরের ঘটনায় যা বললেন আসিফ মাহমুদ
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



আদালতকক্ষে বিচারকের সামনে সাংবাদিককে মারধরের ঘটনায় যা বললেন আসিফ মাহমুদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি সাংবাদিক মনজুরুল আলম পান্নার জামিন শুনানিকালে আদালতকক্ষে বিচারকের সামনে এক সাংবাদিককে মারধরের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা আসলেই অত্যন্ত নিন্দাজনক। আদালত, যেখানে ন্যায় এবং ইনসাফের একটা জায়গা, সেখানে এ ধরনের হামলা হলো। বিভিন্ন সময় বিভিন্ন বেঞ্চে আইনজীবীদের দ্বারা এই ধরনের চাপ প্রয়োগের বিভিন্ন ঘটনা আমরা দেখেছি।

তিনি বলেন, এগুলোর ক্ষেত্রে আমি মনে করি, সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের কঠোর হওয়া প্রয়োজন। একইসঙ্গে আইনজীবীদেরও আরও পেশাদারিত্ব ও প্রফেশনালিজম ধরে রাখা প্রয়োজন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর( দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এজলাসকক্ষে সময় টিভির সাংবাদিক আসিফ হোসাইনকে আইনজীবীরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:১৫   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্কুলে বসেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখলেন এমপি-প্রশাসক-ডিসি-এসপি
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন
সরিষাবাড়ীতে প্রান্তিক ৩০২জন শিশুর মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ।
মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ