রাজবাড়ীতে দরবারে সহিংসতার ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে দরবারে সহিংসতার ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



রাজবাড়ীতে দরবারে সহিংসতার ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা কমলেও এখনো কৌতূহলী জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে রাতেই গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এসময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত শতাধিক আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে যেতে গেলে পুলিশের ওপর হামলা হয়। এসময় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে, যাতে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা পরে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৬:৩০:১০   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁ আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র হবে: সংস্কৃতি প্রতি
কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে
হবিগঞ্জে জমে উঠেছে পশুর হাট
ইরানের বিজয় ’মানবতার বিজয়’: পাঠচক্রে আলোচকরা
নগরীর কোরবানির বর্জ্য অপসারণে সব প্রস্তুতি রয়েছে: প্রশাসক সাখাওয়াত
পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় হলে ব্যবস্থা নেওয়া হবে: ডিসি
সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে
কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ