মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

মাদারীপুরের ডাসা উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শনিবার দুপুরে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এলে, বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের আরেক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

তিনি আরো জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৩:০৭   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ