জামালপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, মায়ের অভিযোগ পরিকল্পিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, মায়ের অভিযোগ পরিকল্পিত
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, মায়ের অভিযোগ পরিকল্পিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে চুরির অভিযোগে গণপিটুনিতে রিপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রেহাই পলাশতলা গ্রামে এই ঘটনা ঘটে। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে।

নিহত রিপনের মা ফজিলা বেগম অভিযোগ করেছেন, কছর মন্ডলের চার ছেলে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে। তিনি কছর মন্ডলের ছেলে মাওলানা, দেলোয়ার, বোরহান, আরজু এবং মাওলানার ছেলে হালিমসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন।

স্থানীয়দের অনেকে বলছেন, যদিও নিহত রিপনের বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ ছিল, তবুও আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তারা বলছেন, এভাবে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা অত্যন্ত দুঃখজনক এবং এর সুষ্ঠু বিচার হওয়া উচিত।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণপিটুনিতে রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রিপনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে। ওসি আরও বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।”

এলাকাবাসী এবং সুশীল সমাজের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৮:৫০   ৬৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ