শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার

শিক্ষার্থীদের জীবনে অনেক সময় অনেক প্রলোভন আসবে, প্রলোভনের কাছে আত্মসমর্পণ না করে তাদেরকে আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

আজ শনিবার সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ আয়োজিত চতুর্থ জাতীয় ইকো কার্নিভাল ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা এমন এক সময় পৃথিবীতে রয়েছি যখন নানা রকমের সমস্যায় পৃথিবী জর্জরিত।

তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে খুব অল্প সময়ে আমরা অনেক অগ্রসর হয়েছি। ঠিক এমন এক সময় আমাদের ভোগবাদিতা এমন এক পর্যায়ে চলে গেছে যে আমাদের প্রকৃতির ভারসাম্য আর থাকছে না। এই ভারসাম্যহীনতার কারণে পৃথিবী বড় রকমের বিপর্যয়ের দিকে যাচ্ছে। এ অবস্থা আমাদের পরবর্তী প্রজন্মের জীবনযাত্রায় গভীর নেতিবাচক প্রভাব ফেলবে। এই বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষার প্রয়াসই হলো আমাদের আজকের এই আয়োজন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষাজীবনকে একটি ব্রত হিসেবে তোমরা গ্রহণ কর। শিক্ষাজীবনে তোমরা যদি ঠিক মতো পড়াশোনা কর এবং এর সাথে নীতি-নৈতিকতা আত্মস্থ কর, তাহলে পরবর্তী জীবন অনেক সহজ হবে।’

এই ছাত্রজীবনে যত বেশি নিজেকে গড়ে তুলবে, বাকি জীবন ততই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘স্কুল শুধু জ্ঞান অর্জনের প্রতিষ্ঠান নয়, এটি নীতি-নৈতিকতার শিক্ষারও একটি কেন্দ্র। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা, সহমর্মিতা, মানবতা ও সহিষ্ণুতার বিষয়েও তোমাদের সচেতন হতে হবে।’

এবারের কার্নিভালের প্রতিপাদ্য ছিল ‘অল আইজ অন আর্থ’। গ্রেগরিয়ান ইকোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজিত এ কার্নিভালের আজ ছিল শেষ দিন। দুই দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:০৯:০১   ৩০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ