এশিয়া কাপ খেলতে দুবাইয়ের পথে টাইগারদের প্রথম বহর

প্রথম পাতা » খেলাধুলা » এশিয়া কাপ খেলতে দুবাইয়ের পথে টাইগারদের প্রথম বহর
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



এশিয়া কাপ খেলতে দুবাইয়ের পথে টাইগারদের প্রথম বহর

সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ১১ সেপ্টেম্বর হংকং-এর বিপক্ষে ম্যাচ খেলবে। এশিয়া কাপে খেলার উদ্দেশ্যে দুই দফার প্রথম ফ্লাইটে দুবাই যাচ্ছেন লিটন-জাকেররা। বাকিরা ফ্লাইট ধরবেন সন্ধ্যায়।

প্রথম ধাপে সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন ১৩ ক্রিকেটার। বাকিরা অপর ফ্লাইটে দেশ ছাড়বেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ক্রিকেটার, কোচিং স্টাফ ও লজিস্টিক মিলিয়ে ২৯ সদস্যের দল যাচ্ছে এশিয়া কাপ খেলতে। এরপর শুরু হবে লিটন দাসের দলের আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই এবং অনুশীলন।

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় আসরটি সরে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে নেওয়া হয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। সেসব শঙ্কা কেটে গেছে।

এশিয়া কাপে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে যাওয়া বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং হবে। টানা তিনটি টি-২০ সিরিজ জেতা লিটন দাসদের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে। যার অর্থ সুপার ফোরে যেতে এই দুই দলের একটিকে বিদায় করতে হবে টাইগারদের।

গ্রুপ ‘এ’ তে পরেছে ভারত, পাকিস্তান ও ওমান। এবারের এশিয়া কাপের মোট ম্যাচ সংখ্যা ১৯টি, যার মধ্যে ১১টিই হবে দুবাইতে। বাকি আটটি আবুধাবিতে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:১৭   ৭১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ