বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ

প্রথম পাতা » অর্থনীতি » বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ

বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়েসিস অ্যাক্সেসরিজ (প্রাঃ) লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে গার্মেন্টস অ্যাক্সেসরিজ উৎপাদনকারী একটি শিল্পকারখানা স্থাপনে ৪৮ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।

এ লক্ষ্যে আজ বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ওয়েসিস অ্যাক্সেসরিজ (প্রাঃ) লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ওয়েসিস অ্যাক্সেসরিজ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই প্রতিষ্ঠানটি বার্ষিক ১০ লাখ পিস কার্টন বক্স, ৪ কোটি ২০ লাখ পিস পলি ব্যাগ ও ১০ লাখ মিটার ফোম তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ৩১১ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, এখন পর্যন্ত ওয়েসিস অ্যাক্সেসরিজসহ ৪৮টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে মোট ১০২৮.৩৯ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং ওয়েসিস এক্সেসরিজ (প্রাঃ) লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:১৮   ৪২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ