নৌ মন্ত্রণালয়ে এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬৫৭৬ কোটি টাকা : নৌ পরিবহন উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌ মন্ত্রণালয়ে এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬৫৭৬ কোটি টাকা : নৌ পরিবহন উপদেষ্টা
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



নৌ মন্ত্রণালয়ে এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬৫৭৬ কোটি টাকা : নৌ পরিবহন উপদেষ্টা

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাস্তব মুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে গত এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৫৭৬ কোটি টাকা।

আজ বিকেলে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে মন্ত্রণালয়কে যেভাবে রেখে গিয়েছিল অতীতের সরকার সেখানে মন্ত্রণালয়ের অগ্রগতি ছিল মাত্র ৯ পার্সেন্ট।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই মন্ত্রণালয়ের কার্যক্রমে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাফল্য এসেছে প্রায় ৯০ পার্সেন্ট।

মন্ত্রণালয়ের এই সাফল্য আনার পেছনে যারা কঠোর পরিশ্রম করে গেছেন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

উপদেষ্টা বলেন, অতীতের সরকার অনেক ইউজ লেস প্রকল্প নিয়েছিল। তার কয়েকটি বাতিল করা হয়েছে।

ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম মোংলা ও পায়রা বন্দরসহ বিভিন্ন সংস্থায় এই মন্ত্রণালয়ের অধীনে হাজারের অধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে পাশাপাশি নৌ পরিবহন অধিদপ্তরের মাধ্যমে প্রায় ১০ হাজার নাবিকের সাইন অন সম্পন্ন হয়েছে।

তিনি বলেন নৌ পরিবহন খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ, অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩১:০৬   ৩০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ