পাকুয়াখালি গণহত্যার বিচারের দাবি পিসিসিপি’র

প্রথম পাতা » চট্টগ্রাম » পাকুয়াখালি গণহত্যার বিচারের দাবি পিসিসিপি’র
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



পাকুয়াখালি গণহত্যার বিচারের দাবি পিসিসিপি’র

পাকুয়াখালি গনহত্যার বিচারের দাবিতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসন ও প্রতি পরিবার থেকে একজনকে সরকারি চাকরি প্রদানের জন্য পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির উদ্যােগে (৯ই সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে লংগদু উপজেলা কনফারেন্স কক্ষে শোক সভা, দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।

শোক সভায় পিসিসিপি’র নেতৃবৃন্দরা বলেন, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার লংগদু উপজেলার পাকুয়াখালি গনহত্যার নির্মম এক ইতিহাসের সাক্ষী হয়ে আজও বেঁচে আছেন একজন ইউনুস মিয়া। ৩৫ কাঠুরিয়াকে জেএসএস এর সশস্ত্র শাখা শান্তিবাহিনী নৃশংস নির্যাতন করে করে নির্মমভাবে হত্যা করে। মোট ৩৬ পরিবারের মধ্যে ৩৫ জন নিরস্ত্র বাঙালি কাঠুরিয়াকে নির্মমভাবে টুকরো টুকরো করেছিলো সেদিন। একমাত্র বেঁচে যাওয়া ব্যাক্তি মোহাম্মদ ইউনুস মিয়া, তিনি কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তার বেঁচে ফেরার মাধ্যমে এই নির্মম হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়েছিলো। ঘটনার পর বাংলাদেশ সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটির প্রতিবেদন আজও জনসম্মুখে আসেনি। বেঁচে থাকা ইউনুস মিয়াও একটি মামলা দায়ের করেন। তিনি নিজে সেই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী স্বাক্ষী ছিলেন। স্বাক্ষী থাকা সত্ত্বেও গত ২৯ বছরে এই নির্মম হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। বেঁচে ফেরা ইউনুস মিয়াও বিচারের আশা ছেড়ে দিয়েছেন। যে ৩৫ জন কাঠুরিয়া এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন, তাদের পরিবার কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ছে ২৯ বছর ধরে। কারণ দেশের আইন-আদালত কোনো বিচার এনে দিতে পারেনি। তার পরও মাঝেমধ্যে একজন ইউনুস মিয়া স্বপ্ন বাঁধেন যে কোনো একদিন এত জঘন্য একটি হত্যাকান্ডের বিচার করবে সরকার।

আলোচনা সভায় পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম’র স্বাগত বক্তব্যের মাধ্যমে ও লংগদু উপজেলা পিসিসিপি সভাপতি সুমন তালুকদারের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির সি: সহ-সভাপতি মোঃ আসিফ ইকবাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, চট্টগ্রাম মহানগর সভাপতি গিয়াস উদ্দীন, পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা, এছাড়াও পিসিসিপি’র ইউনিয়ন,উপজেলা ও জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

৩৫ কাঠুরিয়া পরিবারের সদস্যবৃন্দরা সহ লংগদু উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার প্রায়ই তিন (০৩) শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বাস্তবায়ন কমিটির যুগ্নআহব্বায়ক ও জেলা পিসিসিপি সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন উক্ত প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে সম্পন্ন করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৫৫   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ
চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সবার : জেলা প্রশাসক
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ৬ ইঞ্চি করে খোলা হলো সব জলকপাট
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ