মাসুদুজ্জামানের পক্ষে বন্দরে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাসুদুজ্জামানের পক্ষে বন্দরে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



মাসুদুজ্জামানের পক্ষে বন্দরে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বন্দরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে বন্দরের ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এ গণসংযোগ করা হয়।

এ সময় গণসংযোগ শেষে মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রণয়ন করেছে। আগামী দিনে জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে ৩১ দফার বিকল্প নেই। আজকে আমরা বেগম জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে মাসুদ ভাইয়ের নেতৃত্বে এখানে সমাগত হয়েছি।

তিনি বলেন, মাসুদ ভাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ বসবাস উপযোগী নিরাপদ নগরী ও ব্যবসায়ীদের জন্য আদর্শ স্থান; শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান; মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বিশেষ করে রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহার করে দুর্বৃত্তায়ন ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণের পক্ষে আমাদের কাজ করার যোগ্যতা নারায়ণগঞ্জে যদি কোন মানুষের থেকে থাকে আমাদের মেধা, সততা, সামর্থবান নেতৃত্ব সেটা হচ্ছে মাসুদুজ্জামান মাসুদ।

গণসংযোগ এ লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, মডেল গ্রুপের ডেভেলপমেন্ট জিএম মনের হোসেন সরদার, মহান মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন, ইসলা উদ্দিন ঈসাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:২১:৫৬   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় গাছকাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিনাজপুরে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ একজন গ্রেফতার
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী
‘জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে’
ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা
বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’: ফুটবলমঞ্চে দেশের গৌরব
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ