ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমীরের কার্যালয়ে সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান ধাংগল।

মতবিনিময়কালে বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয় এবং ভ্রাতৃপ্রতিম উভয় দেশের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৩৩   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণের ২য় ব্যাচ শুরু
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক
অপহরণ মামলার পর নিরাপত্তা চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ ব্যবসায়ী সোহাগ
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার
আজ বিশ্ব পর্যটন দিবস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ