সীমান্তে দুই লাখ ৮০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালাল চোরাকারবারিরা

প্রথম পাতা » চট্টগ্রাম » সীমান্তে দুই লাখ ৮০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালাল চোরাকারবারিরা
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



সীমান্তে দুই লাখ ৮০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালাল চোরাকারবারিরা

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে দুই লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে চোরাকারবারিরা খালে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

এক বার্তায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উখিয়ার বালুখালীস্থ সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অবস্থান নেন বিজিবির বিশেষ টহলদল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে মিয়ানমার দিক থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

চোরাকারবারিদের ভিতরে ৬/৭ জন চিহ্নিতকে শনাক্ত করে বিজিবি। চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। উপস্থিত বিজিবি সদস্যরা তাদের মোকাবেলা করে এবং চাপের মুখে তারা খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যান।

পরে তল্লাশি চালিয়ে খালের পাড়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যার ভেতরে দুই লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে রাতভর চিহ্নিত চোরাকারবারিদের গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান বুধবার সকাল পর্যন্ত স্থায়ী হয়। তবে চিহ্নিত চোরাকারবারিদের খুঁজে পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আর জব্দ করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:০১:০৫   ৩৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ