গুয়াতেমালার উপ-পররাষ্ট্র মন্ত্রীর কা‌ছে রাষ্ট্রদূত আনসারীর পরিচয়পত্র পেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুয়াতেমালার উপ-পররাষ্ট্র মন্ত্রীর কা‌ছে রাষ্ট্রদূত আনসারীর পরিচয়পত্র পেশ
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



গুয়াতেমালার উপ-পররাষ্ট্র মন্ত্রীর কা‌ছে রাষ্ট্রদূত আনসারীর পরিচয়পত্র পেশ

গুয়েতেমালায় বাংলাদেশের অনাবা‌সিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) গুয়াতেমালার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোনিকা বোলানোস পেরেজের কাছে তার পরিচয়পত্রের একটি কপি হস্তান্তর করেছেন।

পরে অনুষ্ঠিত এক বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী মোনিকা পেরেজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। রাষ্ট্রদূত মুশফিক প্রস্তাব করেন যে, গুয়াতেমালার ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে, যেখানে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও পাটজাত দ্রব্যসহ বাংলাদেশের প্রতিযোগিতামূলক খাতগুলোতে বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনা অন্বেষণ করা হবে।

রাষ্ট্রদূত একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক লিনসে হার্নান্দেজের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক অগ্রসরে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

পরে রাষ্ট্রদূত মুশফিক গুয়াতেমালার স্বাধীনতার ২০৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রামিরো মার্তিনেজ রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থ ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এ সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত মুশফিক বাংলাদেশি মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন। তিনি উদ্যোক্তাদের এই উদ্যোগকে দু’দেশের অর্থনৈতিক ও জনগণের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:০৭   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ