সুনামগঞ্জে প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫



সুনামগঞ্জে প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অপসংবাদিকতা রোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রেস কাউন্সিলের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাংবাদিকতার মহান পেশা। এই পেশায় দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। রাজনীতি করবেন, নিজ পেশাগত কারণে রাজনীতি থেকে বিরত থাকবেন। বিভেদ ভুলে সবাইকে এক হতে হবে। তাহলেই পেশায় মর্যাদা পাবেন।

তিনি আরো বলেন,সাংবাদিক সুরক্ষা আইন, আচরণ বিধি, কপি রাইট, সংবাদের উৎস প্রকাশ, গোপনীয়তা রক্ষা, আস্তা অর্জন, উদ্বৃতি ব্যাপারে সতর্কতা সহ সাংবাদিকদের অধিকার নিশ্চিতে প্রেস কাউন্সিল কাজ করছে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সময় কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিল সচিব মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ। সাংবাদিকদের মধ্যে প্রশ্ন রাখেন দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে, সাংবাদিক লতিফুর রহমান রাজু সুজন মিজানুর রহমান, খলিল রহমান, মুহাম্মাদ আমিনুল হক, গিয়াস চৌধুরী প্রমুখ।

কর্মশালা শেষে অংশগ্রহণ কারিদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪৮   ৪৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার,সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি
সালথায় আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, শেষ সন্ধানের আশায় কাঁদছেন বাবা-মা
শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বোয়ালমারী-সালথা সীমান্তে ফের উত্তেজনা: প্রশাসনের বৈঠকের পরদিনই ২ যুবককে কুপিয়ে জখম
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা, জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে আলফাডাঙ্গায় বিশেষ উদ্যোগ, অর্থায়নে শিক্ষা কর্মকর্তা
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ