সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা

প্রথম পাতা » চট্টগ্রাম » সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫



সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা

দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের উদ্যোগে সুপেয় পানির সুবিধা পাচ্ছে খাগড়াছড়ির পানছড়ির ১১৭ পরিবার।

উপজেলার রেজা মনিপাড়া ও কারিগর পাড়ার ২টি গ্রামের পরিবারগুলো এ সুবিধা পাচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকালে সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ বাস্তবায়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাছান মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার পাশাপাশি পাহাড়ে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান গত ২৯ মার্চ খাগড়াছড়ি জোনের আওতাধীন রেজামনিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন যেখানে তিনি পূর্বে ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিদর্শনের এলাকার প্রাক্তন মেম্বার ও কার্বারিদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করেন।

সেনাপ্রধান ওই এলাকার বাসিন্দাদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন। এর ধারাবাহিকতায় রেজামনিপাড়া ও কারিগরপাড়া এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবারহ করা। আগামীতেও পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিনসহ খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:০৪   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ