সুন্দরবনে রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক, ৯ জেলে উদ্ধার

প্রথম পাতা » খুলনা » সুন্দরবনে রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক, ৯ জেলে উদ্ধার
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫



সুন্দরবনে রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক, ৯ জেলে উদ্ধার

সুন্দরবনের দুর্ধর্ষ রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে সুন্দরবনের আদাছগি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় জিম্মি থাকা ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে মোংলা কোস্টগার্ডের একটি বিশেষ দল সুন্দরবনের আদাছগি এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রাঙ্গা বাহিনীর সহযোগী নাসির মোল্লা (৩১) ও মিন্টু সরদারকে (৪০) আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ, আট রাউন্ড ফাঁকা কার্তুজ, দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম এবং একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

উদ্ধার জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনী তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে। তারা খুলনার দাকোপ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক দুজন দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর হয়ে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করছিল। আটক আসামি, উদ্ধার জেলে এবং জব্দ আলামতের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪৯   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’
১ জুন রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে : আইনমন্ত্রী
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
সাতক্ষীরায় ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ
সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে
আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী
যশোর শহরকে যানজটমুক্ত করতে সেতু নির্মাণের ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার বিকল্প নেই : হুইপ বকুল
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ