ডিসির রক্তদানের মধ্যদিয়ে নারায়ণগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিসির রক্তদানের মধ্যদিয়ে নারায়ণগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫



ডিসির রক্তদানের মধ্যদিয়ে নারায়ণগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নিজে রক্তদানের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্ধোধন করেন।

উদ্ধোধন অনুষ্ঠানে দিনব্যাপী রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন বয়সের সুস্থ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, রক্তদান মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত। যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারাই উপলব্ধি করতে পারবে রক্তদানের প্রকৃত তৃপ্তি। তিনি বলেন রক্তদান করলে শরীর দুর্বল হয় না; বরং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীর সতেজ থাকে। এসময় জেলা প্রশাসক সকল সুস্থ ও সবল মানুষকে নিয়মিত রক্তদানের মাধ্যমে মানবিক এই উদ্যোগে শরিক হওয়ার আহ্বান জানান।

আমি নারায়ণগঞ্জে যোগদানের পর থেকে এখানকার মানুষ আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, আমি আসলে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ।  তাই যত কাজই করি না কেন, কোনো কিছুতেই তৃপ্তি পাই না। আমার মনে হয়, এই শহরের জন্য, এই জেলার জন্য আমার আরও অনেক কিছু করা উচিত। তাই আজকে আমি রক্তদান করে এই কর্মসূচি শুরু করছি।

ডিসির রক্তদানের মধ্যদিয়ে নারায়ণগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এতে বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ সোলায়মান হোসেন,নারায়ণগঞ্জ শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা কর্মকর্তা এ কে এম সাইফুল ইসলাম,”আত্মকর্ম সমাজ উন্নয়ন সংস্থার”  সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, এম,এ মান্নান ভুইয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:১৪:২২   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর প্রেসক্লাবের নানা আয়োজনে বর্ষরবণ
পহেলা বৈশাখ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন
ফরিদপুরের সালথায় নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন
সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
আজ পহেলা বৈশাখ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই কৃষক কার্ডের লক্ষ্য : মাহদী আমিন
চরম বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প
সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস লাইনে বিস্ফোরণ, স্থানীয়দের চেষ্টায় আগুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ