শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল : বুলু

প্রথম পাতা » চট্টগ্রাম » শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল : বুলু
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫



শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল : বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। যারা পিআর পদ্ধতি চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এই দেশকে সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের দেয়া নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দেশে সেনাবাহিনী ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিগত দিনের সকল নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আগামীতে নতুন ভোটাররা যেদিকে ঝুঁকবে, তারাই সরকার গঠন করবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ড্যাব নেতা ও চাঁদপুর জেলা বিএনপির অন্যতম সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের তত্ত্বাবধানে দিনব্যাপী বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় এক হাজার অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয় বিএনপির পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:১১   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ
চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সবার : জেলা প্রশাসক
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
সমন্বিত উদ্যোগে বন্যা দুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ৬ ইঞ্চি করে খোলা হলো সব জলকপাট
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ