পিআরসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিআরসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



পিআরসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরের দাবিসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর পুরান পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির মাওলানা মামুনুল হক।

অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, এরপর ১৯ ও ২৬ সেপ্টেম্বর সারাদেশে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কাগুজে ও অকার্যকর করে ফেলা যাবে না। এ সময় দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের বিষয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এনসিপি, নেজামী ইসলামী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

মামুনুল হক দাবি করেন, এখন আবার এদের (জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোট) ঘাড়ে ভর করে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। দেশের সার্বভৌমত্ব ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বার্থে এই দলটিকে রাজনৈতিক মাঠে রাখা যৌক্তিক নয়। আমরা পুনর্ব্যক্ত করছি, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। আরও উপস্থিত ছিলেন– সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:২৬:১৪   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ বছরের পরিকল্পনা নিচ্ছে সরকার
ইউএস-বাংলার বহরে যুক্ত হবে ২১টি বোয়িং উড়োজাহাজ, বাড়বে আন্তর্জাতিক রুট
বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার ফিরিয়ে আনবে সোনার বাংলা: অমিত শাহ
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর
‘গণভোটের রায় বাস্তবায়নে ধানাই-পানাই মানব না’
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি বেশি দিন করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ