চূড়ান্ত নিয়োগ ও গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে শাহবাগে বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চূড়ান্ত নিয়োগ ও গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে শাহবাগে বিক্ষোভ
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



চূড়ান্ত নিয়োগ ও গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে শাহবাগে বিক্ষোভ

১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগ এবং গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন ভুক্তভোগীরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় শাহবাগ মোড়ে শুরু হওয়া এ বিক্ষোভটি দুপুর পর্যন্ত চলমান রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, ৩১ ডিসেম্বর, ২০২৫ সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এক লাখেরও বেশি পদের বিপরীতে, ৪১ হাজার ৬২৭ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হলেও ৬০ হাজারের বেশি পদ শূন্য থাকার পরও ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৬ হাজার ২১৩ জন প্রার্থীকে নিয়োগবঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

অবিলম্বে দাবি মেনে নেয়া না হলে বৈরি আবহাওয়াতেও দিনভর বিক্ষোভ অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। কর্মসূচি পালনকালে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে দাবি আদায়ে কার্যকর উদ্যোগ না নেয়া হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন সুপারিশবঞ্চিতরা।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) হলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের লিখিত, মৌখিক ও প্রিলিমিনারি যাচাইয়ের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করে আসছে। নিবন্ধনের মাধ্যমে প্রার্থীদের যোগ্য শিক্ষক হিসেবে প্রত্যয়ন দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:২১:৫৬   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ বছরের পরিকল্পনা নিচ্ছে সরকার
ইউএস-বাংলার বহরে যুক্ত হবে ২১টি বোয়িং উড়োজাহাজ, বাড়বে আন্তর্জাতিক রুট
বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার ফিরিয়ে আনবে সোনার বাংলা: অমিত শাহ
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর
‘গণভোটের রায় বাস্তবায়নে ধানাই-পানাই মানব না’
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি বেশি দিন করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ