নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব মাদকের আখড়া: মঈনুদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব মাদকের আখড়া: মঈনুদ্দিন
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব মাদকের আখড়া: মঈনুদ্দিন

অভিজাতদের নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাবকে ‘মাদকের আখড়া’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

মাদক বিক্রির প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন মাওলানা মাঈনুদ্দিন।
জামায়াতের এ নেতা নারায়ণগঞ্জ-৫ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের আখড়ায় পরিণত হয়েছে শহরের নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব। নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

এ জামায়াত নেতা বলেন, “মাদকের স্পটগুলোকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করতে হবে। নারায়ণগঞ্জ ক্লাব, ইউনাইটেড ক্লাবসহ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে প্রতিনিয়তই মাদক সেবন, মাদক পাচার কাজে ব্যবহার হয়। আইনশৃঙ্খলা বাহিনী যদি এই বিশেষ প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনতে পারে তাহলেই নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব হবে বলে আমি মনে করি।”

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:১৪   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ