আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫



আজকের রাশিফল

মেষ
মেষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ। চাকরিজীবীরা নতুন পেশায় যোগদানের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কম পরিশ্রমেই সাফল্যের দেখা পাবেন আজ। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

বৃষ
ব্যবসায়ীদের ব্যবসায়িক কাজে দূরের যাত্রা করতে হতে পারে। চাকরিজীবীদের কাজের চাপ বেশি থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় সব কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটতে পারে। সুস্থ থাকতে হলে সময়মতো খাওয়ার পাশাপাশি নিতে হবে পর্যাপ্ত বিশ্রাম।

মিথুন
ব্যবসায়ীরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। চাকরিজীবীরা খুব ব্যস্ত সময় পার করবেন। আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। পারিবারিক জীবন ভালো কাটবে।

কর্কট
চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বাড়বে। তবে ব্যবসায়ীরা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আজ আপনার স্নায়ুর সমস্যা হতে পারে। মনোযোগ বাড়াতে ব্যায়াম ও ধ্যান বা মেডিটেশন করতে পারেন।

সিংহ
দীর্ঘদিনের ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান হতে পারে। পরিশ্রমের মাধ্যমেই জীবনে সাফল্যের দেখা পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

কন্যা
চাকরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি থাকবে। আজ কোনও আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। ভারী জিনিস তোলার কারণে জটিলতায় ভুগতে পারেন।

তুলা
আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। অমীমাংসিত কোনো বিষয়ে সমাধানে আসতে পারেন আজ। পেশাগত জীবনে নতুন চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনি খুব ক্লান্তবোধ করতে পারেন।

বৃশ্চিক
চাকরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকলেও স্বাস্থ্যের অবনতি হবে।

ধনু
আর্থিক পরিস্থিতির অবনতির মধ্যেই আয়ের নতুন উৎস পেতে পারেন। মানসিক অবসাদে পরিবারের মানসিক সাপোর্ট পাবেন। আজ হঠাৎ পিঠ বা কোমরের সমস্যায় ভুগতে পারেন।

মকর
দীর্ঘদিন ধরে আয় বাড়ানোর প্রচেষ্টায় সঞ্চয়ের পরিমাণ বাড়বে। চাকরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। নিজের স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন মেডিটেশন করতে পারেন।

কুম্ভ
ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন। চাকরিজীবীদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। আয় না বাড়লেও ব্যয়ের পরিমাণ বাড়বে। প্রিয়জনের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ। স্বাস্থ্যের যত্ন নিন।

মীন
সন্তানের বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করে আজ কোনো বড় ভুল করে ফেলতে পারেন। চাকরিজীবীদের অফিসে সহকর্মীদের থেকে নিরাপদ দূরত্ব ও সতর্কতা বজায় রাখুন। কঠোর পরিশ্রমে সফলতার দেখা পাবেন।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৪০   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে : তথ্যমন্ত্রী
​সরিষাবাড়ীতে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
মিসরে বাংলাদেশ দূতাবাসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলাদেশ কনস্যুলেট টরন্টোতে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা
দেশের ‘প্রথম’ সুপারন্যাচারাল সিরিজ নিয়ে আসছেন সিফাত নুসরাত
আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ