ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক ককাসের সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য মোঃ আমিরুল ইসলাম খান,এমপি; মোঃ রাশেদুল ইসলাম রাশেদ,এমপি; মোঃ আনোয়ারুল হক,এমপি; রুমিন ফারহানা,এমপি ও মারজিয়া বেগম,এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

কমিটি পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়,স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,অভ্যন্তরীণ সম্পদ বিভাগ,পররাষ্ট্র মন্ত্রণালয়,পানি সম্পদ মন্ত্রণালয় এবং দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধির পরবর্তী বৈঠকে উপস্থিত এবং তাদেরকে নিয়ে সমন্বয় কমিটি গঠন করার পরামর্শ প্রদান করে ।

বৈঠকে জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি নিয়ে আয়োজিত কর্মশালায় সংসদীয় ককাসের সদস্যবৃন্দের আমন্ত্রণ জানানো হয়। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি নিয়ে আয়োজিত প্রোগ্রামে সংসদীয় ককাসের সদস্যবৃন্দের অংশগ্রহণের বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আরএমএমআরইউ এর ব্যবস্থাপনা পরিচালক,পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৩০   ৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি
ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ