![]()
আজ ৫ অক্টোবর ২০২৬,সোমবার। ২০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
৬১০ – হেরাক্লিয়াস কনস্টান্টিনোপলে পৌঁছান, বাইজেন্টাইন সম্রাট ফোকাসকে হত্যা করেন এবং সম্রাট হন।
৮১৬ – পোপ কর্তৃক পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট হিসেবে রাজা লুই দ্য পিয়াস অভিষিক্ত হন।
৮৬৯ – কনস্টান্টিনোপলের চতুর্থ কাউন্সিল আহ্বান করা হয় প্যাট্রিয়ার্ক প্রথম ফোটিয়াসকে অপসারণের জন্য।
১১৪৩ – জামোরা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে লিওন ও কাস্টিলের রাজা সপ্তম আলফোনসো পর্তুগালকে একটি রাজ্য হিসেবে স্বীকৃতি দেন।
১৪৫০ – বাভারিয়ার ডিউক নবম লুই তার এখতিয়ার থেকে ইহুদিদের বহিষ্কার করেন।
১৬০৭ – ভেনিসীয় রাষ্ট্রনায়ক ও বিজ্ঞানী পাওলো সার্পিকে হত্যার চেষ্টা করা হয়।
১৭৮৯ – ফরাসি বিপ্লবের সূচনা হয়।
১৭৮৯ – ফরাসি বিপ্লব: ভার্সাই অভিমুখে নারীদের মিছিল কার্যত রাজকীয় কর্তৃত্বের অবসান ঘটায়।
১৭৯৬ – ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা হয়।
১৮১৩ – ১৮১২-এর যুদ্ধ: ডেট্রয়েটকে হুমকি দেওয়া ব্রিটিশ ও আদিবাসী কানাডীয় বাহিনীকে নর্থওয়েস্টের সেনাবাহিনী পরাজিত করে।
১৮৬৪ – ঘূণিঝড়ে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু হয়।
১৮৬৯ – স্যাক্সবি গেইল কানাডার ফান্ডি উপসাগর অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
১৮৬৯ – মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ইস্টম্যান টানেল নির্মাণের সময় ধসে পড়ে এবং ভূমিধসে সেন্ট অ্যান্থনি জলপ্রপাত প্রায় ধ্বংস হয়ে যায়।
১৮৭৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে নেজ পার্স যুদ্ধ সমাপ্ত হয়।
১৯০০ – প্যারিস শান্তি কংগ্রেস দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ নীতির নিন্দা করে এবং বোয়ার প্রজাতন্ত্রের আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবি করে।
১৯০৫ – রাইট ভ্রাতৃদ্বয় রাইট ফ্লায়ার ৩-এ ৩৯ মিনিটে ২৪ মাইল উড়ে নতুন বিশ্ব রেকর্ড করেন।
১৯১০ – তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং প্রথম ফার্দিনান্দ জার নির্বাচিত হন।
১৯১০ – পর্তুগালে বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র উৎখাত হয় এবং প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯১১ – পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে।
১৯১১ – কাউলুন-ক্যান্টন রেলওয়ে সেবা চালু হয়।
১৯১৪ – জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশ যুদ্ধ শুরু হয়।
১৯২১ – লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল লন্ডনে প্রতিষ্ঠিত হয়।
১৯২১ – ওয়ার্ল্ড সিরিজ প্রথমবারের মতো রেডিওতে সম্প্রচারিত হয়।
১৯৩০ – ব্রিটিশ বিমান আর১০১ প্রথম যাত্রায় ভারতে যাওয়ার পথে ফ্রান্সে বিধ্বস্ত হয়, ৪৮ জন নিহত হন।
১৯৩১ – ক্লাইড এডওয়ার্ড প্যাংবর্ন ও হিউ হার্নডন জুনিয়র মিস ভিডল বিমানে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে প্রথম বিরতিহীন উড্ডয়ন সম্পন্ন করেন।
১৯৩৬ – জ্যারো মার্চ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
১৯৩৮ – হলোকাস্ট: নাৎসি জার্মানিতে ইহুদিদের পাসপোর্ট বাতিল করা হয়।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: প্রশান্ত মহাসাগরীয় রণাঙ্গনে জাপানি বাহিনী ওয়েক দ্বীপে ৯৮ জন মার্কিন যুদ্ধবন্দিকে হত্যা করে।
১৯৪৪ – ফরাসি প্রজাতন্ত্রের অস্থায়ী সরকার নারীদের ভোটাধিকার প্রদান করে।
১৯৪৫ – হলিউডে সেট ডেকোরেটরদের ছয় মাসের ধর্মঘট ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওর ফটকে রক্তক্ষয়ী দাঙ্গায় পরিণত হয়।
১৯৪৭ – কলকাতা ফিল্ম সোসাইটি স্থাপিত হয়।
১৯৪৭ – মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান প্রথমবারের মতো টেলিভিশনে ওভাল অফিস থেকে ভাষণ দেন।
১৯৬২ – ইয়ান ফ্লেমিং-এর উপন্যাস অবলম্বনে জেমস বন্ড চলচ্চিত্র সিরিজের প্রথম চলচ্চিত্র ডক্টর নো ব্রিটেনে মুক্তি পায়।
১৯৬২ – দ্য বিটলসের প্রথম একক লাভ মি ডু ব্রিটেনে মুক্তি পায়।
১৯৬৩ – রাষ্ট্রপতি নগো দিনহ দিয়েম-এর শাসনামলে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠের উপর দমন-পীড়নের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বাণিজ্যিক আমদানি কর্মসূচি স্থগিত করে।
১৯৬৬ – ডেট্রয়েটের কাছে এনরিকো ফার্মি পারমাণবিক কেন্দ্রে আংশিক পারমাণবিক গলন ঘটে।
১৯৬৮ – ডেরিতে উত্তর আয়ারল্যান্ড নাগরিক অধিকার সমিতির মিছিল পুলিশ কর্তৃক সহিংসভাবে দমন করা হয়।
১৯৭০ – পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন মিডিয়া তথা সমাজ সংযোগ ক্ষেত্রের প্রশিক্ষণ প্রতিষ্ঠান চিত্রবাণী প্রতিষ্ঠিত হয়।
১৯৭০ – মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস (পিবিএস) প্রতিষ্ঠিত হয়।
১৯৭০ – ব্রিটিশ বাণিজ্য কমিশনার জেমস ক্রস ফ্রন্ট দ্য লিবারেশন দ্যু কেবেক কর্তৃক অপহৃত হন, যা কানাডায় অক্টোবর সংকট-এর সূত্রপাত ঘটায়।
১৯৭৪ – গিল্ডফোর্ডে পাবে অস্থায়ী আইরিশ রিপাবলিকান আর্মি কর্তৃক স্থাপিত বোমা বিস্ফোরণে চারজন ব্রিটিশ সৈন্য ও একজন বেসামরিক নাগরিক নিহত হন।
১৯৭৫ – প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে রক্ষীবাহিনীর সকল সদস্য বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়।
১৯৮২ – শিকাগোতে সায়ানাইড মেশানো বোতলের কারণে সাতজনের মৃত্যুর পর টাইলেনল পণ্য প্রত্যাহার করা হয়।
১৯৮৪ – মার্ক গার্নো প্রথম কানাডীয় হিসেবে মহাকাশে যান।
১৯৮৫ – সিনাই উপদ্বীপের রাস বুরকায় এক মিশরীয় সৈন্যের গুলিতে সাতজন ইসরায়েলি পর্যটক নিহত হন।
১৯৮৮ – চিলির বিরোধী জোট গণভোটে আউগুস্তো পিনোচেকে পরাজিত করে।
১৯৯০ – একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়।
১৯৯০ – ১৫০ বছর পর অস্ট্রেলিয়ার মেলবোর্নের দ্য হেরাল্ড পত্রিকার শেষ সংখ্যা প্রকাশিত হয়।
১৯৯১ – ইন্দোনেশীয় বিমান বাহিনীর সি-১৩০ বিমান বিধ্বস্ত হয়ে ১৩৫ জন নিহত হন।
১৯৯৪ – সুইজারল্যান্ডে পুলিশ অর্ডার অব দ্য সোলার টেম্পলের ৪৮ সদস্যের মৃতদেহ উদ্ধার করে।
১৯৯৯ – পশ্চিম লন্ডনের ল্যাডব্রোক গ্রোভ রেল দুর্ঘটনায় ৩১ জন নিহত হন।
২০০০ – সার্বিয়ায় গণবিক্ষোভের মুখে স্লোবোদান মিলোশেভিচ পদত্যাগে বাধ্য হন।
২০০২ – ডেটন শান্তিচুক্তির পর নিজস্ব তত্ত্বাবধানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০১১ – মেকং নদী হত্যাকাণ্ডে দুটি চীনা পণ্যবাহী নৌকা ছিনতাই হয় এবং ১৩ জন নাবিক নিহত হন।
২০২১ – উইন্ডোজ ১১ সাধারণ ব্যবহারকারীদের জন্য মুক্তি পায়।
জন্ম
১৮০৮ - ভিলহেল্ম ভাইৎলিং, জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী। (মৃ. ১৮৭১)
১৮২৯ - চেস্টার এ. আর্থার, মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি। (মৃ. ১৮৮৬)
১৮৬৪ - লুই ল্যুমিয়ের, ফরাসি পরিচালক ও প্রযোজক। (মৃ. ১৯৪৮)
১৮৭৯ - ফ্রান্সিস পিইটন রোউস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রোগবিদ্যাবিৎ। (মৃ. ১৯৭০)
১৮৮৭ - মার্টিন লুথার কিং, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বিচারক।
১৮৯৪ - ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি লেখক ও অর্থনীতিবিদ।(মৃ.০৫/১২/১৯৬১)
১৮৯৫ - হেমন্তকুমার বসু,অনুশীলন সমিতির সদস্য ও ভারতের স্বাধীনতা সংগ্রামী।(মৃ.২০/০২/১৯৭১)
১৯০২ - ল্যারি ফাইন, মার্কিন অভিনেতা ও গায়ক।
১৯০৬ - মীরা দত্তগুপ্ত,ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও জননেত্রী।(মৃ.১৮/০১/১৯৮৩)
১৯২৩ - গ্লিনিস জন্স, ব্রিটিশ অভিনেত্রী, নৃত্যশিল্পী, পিয়ানোবাদক ও গায়িকা।
১৯৩০ - রেইনহার্ড সেলটেন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান অর্থনীতিবিদ।
১৯৩৬ - ভাকল্যাভ হ্যাভেল, চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, প্রখ্যাত রাজনীতিবিদ, নাট্য নির্মাতা ও কবি।
১৯৪০ - বব কাউপার, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৪৯ - পিটার এক্রয়েড, ব্রিটিশ ঔপন্যাসিক, কবি ও জীবনীকার।
১৯৬৭ - গাই পিয়ার্স, ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও গায়ক।
১৯৬৯ - শতাব্দী রায়, বাঙালি ভারতীয় অভিনেত্রী, পরিচালক এবং সাংসদ
১৯৭৫ - কেট উইন্সলেট, ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
১৯৮৩
জেসি আইজেনবার্গ - মার্কিন অভিনেতা ও লেখক।
মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশী ক্রিকেটার ও সংসদ সদস্য।
১৯৮৭ - নাজমুল হোসেন, বাংলাদেশী ক্রিকেটার।
মৃত্যু
১৫৬৫ - লডভিক ফেরারী, ইতালীয় গণিতবিদ ও অধ্যাপক।
১৮০৫ - লর্ড চার্লস কর্নওয়ালিস, ব্রিটিশ ভারতের গভর্নর।
১৯১৮ - রলান্ড গারস, ফরাসি সৈনিক ও বৈমানিক।
১৯৬৮ - যোগেন্দ্রনাথ মণ্ডল, আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা। (জ. ১৯০৪)
১৯৭৪ - আবুল হাশিম, ভারত উপমহাদেশের বাঙালি রাজনীতিবিদ।
১৯৭৬ - লার্স অনসাগার, নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজীয়-মার্কিন রসায়নবিদ ও পদার্থবিদ।
১৯৮৪ - মুজীবুর রহমান খাঁ, বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক।
১৯৮৫ - আবদুস সাত্তার, বিচারপতি, বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি।
২০০৪ - মরিস উইলকিন্স, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীবপদার্থবিজ্ঞানী। (জ. ১৯১৬)
২০১০ - মেরি লেওনা জামিন, মার্কিন মডেল ও অভিনেত্রী।
২০১১ -স্টিভ জবস, অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। (জ. ১৯৫৫)
২০২০
শক্তি ঠাকুর, ভারতীয় বাঙালি গায়ক ও অভিনেতা। (জ.১৯৪৭)
মনসুর উল করিম, একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী ও অধ্যাপক। (জ. ১৯৫০)
২০২৪ - এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও চিকিৎসক। (জ. ১১/১০/১৯৩০)
ছুটি ও অন্যান্য
বিশ্ব শিক্ষক দিবস
বাংলাদেশ সময়: ০:৩৯:১৭ ৫ বার পঠিত