বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫

নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামি রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) বন্দর থানা পুলিশ ও এসআরবি-১১ পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বন্দর থানার বিশেষ অভিযানে সালেহনগর এলাকায় নজরুলের রিকশার গ্যারেজের বিপরীত পাশের সড়ক থেকে বাপ্পী (২১) নামে এক যুবককে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বন্দর রেললাইন ভাঙা পুল এলাকা থেকে সড়ক পরিবহন আইনের মামলার আসামি মো. ইউনুসকে গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জ সদর মডেল থানার দেওভোগ পানির ট্যাংকি-মিয়াপাড়া এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি তাসমির ওরফে তাসনিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে স্বপন (৪৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, এসআরবি-১১-এর একটি দল শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বন্দরের গোকুলদাসেরবাগ সরকারি হাসপাতালের উত্তর পাশে একটি ভাড়া করা গোডাউনে অভিযান চালায়। এ সময় ১০ কেজি গাঁজাসহ কামরুল হাসান (২৯) ও মো. মিজানুর রহমান (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০১   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি
ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ