সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল জব্দ

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল জব্দ
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫



সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মোবাইল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার রাতে উপজেলার গেড়াখালী সীমান্ত থেকে মালিক বিহীন অবস্থায় এসব মোবাইল জব্দ করা হয়। এগুলোর বাজার মূল আনুমানিক সাড়ে ২৫ লাখ টাকা।

বিজিবি জানায়, কলারোয়া উপজেলার গেড়াখালী সীমান্ত দিয়ে একদল চোরাকারবারি ভারত থেকে মোবাইলের বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির অভিযানিক দল সেখানে অভিযান চালায়।

এ সময় সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ৮৫টি ভারতীয় এনড্রয়েট মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলের বাজার মূল্য সাড়ে ২৫ লাখ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মোবাইল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৩৯   ৬৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ