জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন জামালপুর পৌরসভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন জামালপুর পৌরসভা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫



জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন জামালপুর পৌরসভা

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে সরিষাবাড়ী পৌরসভা কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর পৌরসভা দল।

সোমবার(১৫ সেপ্টেম্বর) বিকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে জামালপুর পৌরসভার পক্ষে গোল দুটি করেন টুটুল ও আরমান ফয়সাল আকাশ। সরিষাবাড়ী দলের একমাত্র গোলটি করেন বিদেশি ফুটবলার হোসেন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মুক্তার হোসেন। তিনি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

ফাইনাল খেলাটি উপভোগ করতে স্টেডিয়ামের গ্যালারি এবং মাঠের চারপাশে ছিল উপচেপড়া দর্শকদের উপস্থিতি।

বাংলাদেশ সময়: ২১:২৪:৫২   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ