ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫



ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং পূজা আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিমা তৈরির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং যেকোনো প্রতিবন্ধকতা দূরীকরণে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি পূজামণ্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন এবং দর্শনার্থীরা যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উপভোগ করতে পারেন, সে বিষয়ে পূজা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসক মন্দিরের পরিবেশ ও সামগ্রিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং পূজা আয়োজকদের ধন্যবাদ জানান। এসময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৪:১৫   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ