জামালপুরে দালালের খপ্পরে পড়ে ভারতীয় কারাগারে বন্দি ৩ কিশোর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে দালালের খপ্পরে পড়ে ভারতীয় কারাগারে বন্দি ৩ কিশোর
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে দালালের খপ্পরে পড়ে ভারতীয় কারাগারে বন্দি ৩ কিশোর

জামালপুর প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে দালালদের প্রলোভনে পড়ে চার বছর ধরে ভারতের কারাগারে বন্দি রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তিন কিশোর।

পরিবারগুলোর দাবি, ভারতের উত্তর প্রদেশের লখনৌ কারাগারে তাদের আটকে রাখা হয়েছে। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও তাদের ফিরিয়ে আনতে না পারায় এখন হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবারগুলো।

বন্দি থাকা এই তিন কিশোর হলো মাদারগঞ্জ পৌরসভার জোনাইল পক্ষীমারি এলাকার মো. সোনা মণ্ডলের ছেলে মেহেদি (১৯), মো. জয়নাল মিয়ার ছেলে মমিন (১৮), এবং মো. রেজাউল করিমের ছেলে শাওন (১৬)।

পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে একটি দালাল চক্রের মাধ্যমে এই তিন কিশোরকে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। দালালরা তাদের অবৈধ পথে ভারত হয়ে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার পর দালালরা তাদের ভারতীয় পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই তারা ভারতের কারাগারে বন্দি।

পরিবারগুলো বলছে, প্রথমে দালালরা তাদের মুক্তির আশ্বাস দিলেও, এখন আর কোনো যোগাযোগ করছে না। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কাছে সাহায্য চেয়েও কোনো ফল না পাওয়ায় তারা এখন চরম অসহায়। পরিবারের সদস্যরা দ্রুত তাদের সন্তানদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:০৫:০৯   ৩৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৫১ বছর পর নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে সরাসরি ভোটে নির্বাচন
নারায়ণগঞ্জে বাসের চাপায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
বদলি-পদায়নে অনিয়ম বন্ধে লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রবণতা কাম্য নয় : গণপূর্ত মন্ত্রী
স্কাউট সদস্যরাই আগামীর কাণ্ডারী : হুইপ দুলু
কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে - ত্রাণ মন্ত্রী
ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন - স্বরাষ্ট্রমন্ত্রী
সালথায় চীনা যুবকের সঙ্গে কলেজছাত্রীর বিয়ে, এলাকায় চাঞ্চল্য
সালথায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন কৃষ্ণা বাড়ই
আন্দোলন করে সরকার গঠন করা যায় না - চীফ হুইপ
উপকূলীয় অঞ্চলের উন্নয়নে প্রাকৃতিক ও পানিসম্পদ কাজে লাগাতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ