নারায়ণগঞ্জে রেলস্টেশনে অভিযানে ৯ জনকে কারাদণ্ড, আটক ১৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে রেলস্টেশনে অভিযানে ৯ জনকে কারাদণ্ড, আটক ১৮
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে রেলস্টেশনে অভিযানে ৯ জনকে কারাদণ্ড, আটক ১৮

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী। একইসঙ্গে আটক আরো ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এ সময় তাদের কাছে বিভিন্ন মাদকদ্রব্য পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে আটকদের এবং সাজা প্রদানকারী ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘নারায়ণগঞ্জে মাদকসেবীর সংখ্যা বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় আজ প্রথম অভিযান পরিচালনা করা হয়।
আমরা পর্যায়ক্রমে প্রতিটি থানায় থানায় অভিযান চালাব। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অভিযানে আটক ১৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে। আরো ৯ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে আমরা প্রায় ৮০ জনকে আটক করি। পরে যাচাই-বাছাই শেষে ১৮ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২২:৫৩:১৭   ৫৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ